বাংলাদেশ

ডিআইজিসহ ৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, July 5, 2026 35

অনলাইন ডেস্ক : পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। যাদের বেশিরভাগ ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।

 

রবিবার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

 

এই ৩৩ পুলিশ কর্মকর্তা ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

এর আগে একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে ৬ ডিআইজি এবং ৩ পুলিশ সুপারকে বদলি করা হয়।

এই বিভাগের আরও খবর